বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার
আতিকুজ্জামান, (শার্শা)যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৯ মে ২০২৬) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর আওতাধীন বেনাপোল দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত উইনিক্স সিরাপের আনুমানিক সিজার মূল্য ২৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








