ঢাকায় রাতে কমতে পারে তাপমাত্রা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম
ঢাকায় রাতে কমতে পারে তাপমাত্রা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার রাতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।


রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।


পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ।


এদিন রাজধানীতে সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।



এমকে/বিএম২৪