জনতার রোষানলে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি :
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর উপরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুম্মার নামাজ শেষে এই হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি'র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী'র ঝিনাইদহ আগমন ও বিভিন্ন সময়ে তার বলা কথাবার্তায় অনেক আগে থেকেই সারাদেশের ন্যায় ঝিনাইদহেও জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিদ্যমান ছিল, যার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে আজ কালেক্টরেট চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। জুম্মার নামাজ শেষে কালেক্টরেট চত্ত্বরে উপস্থিত জনতার রোষানলে পড়েন এই কেন্দ্রীয় নেতা। সেসময় তার উপরে হামলার ঘটনা ঘটে।"
এদিকে, হামলার বিষয়ে এনসিপি'র পক্ষ থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উপরে দায় চাপানো হয়েছে। তবে, ঘটনাস্থলে উপস্থিত জনসাধারণ জানান, বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী ঘটনা নিয়ন্ত্রণে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন।
এঘটনায় ঝিনাইদহ সদর থানায় জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।









