আগামী সপ্তাহে ভারত যেতে পারেন তারেক রহমান

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম
আগামী সপ্তাহে ভারত যেতে পারেন তারেক রহমান

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক



বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহেcccccccccc সফরে যেতে পারেন। এ সফরকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয় গুরুত্ব পেতে পারে।


সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সফরটি দুই দিনের হতে পারে। তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ ও সময়সূচি চূড়ান্ত হয়নি। সফরটি মূলত দ্বিপক্ষীয় আলোচনাকেন্দ্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতেই ভারত সরকার তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।


সফরটি বাস্তবায়িত হলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে নতুন করে আলোচনা ও সমঝোতার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



এমকে/বিএম২৪