অসুস্থ সাবিরা নাজমুল এমপির বাসভবনে শার্শা-বেনাপোল বিএনপির নেতৃবৃন্দ
শার্শা প্রতিনিধি ::
-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-১ ও যশোর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য (এমপি-৩১৪) সাবিরা নাজমুল এমপি অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২২ জুলাই)বিকালে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন শার্শা ও বেনাপোল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,শার্শা উপজেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,পৌর বিএনপি নেতা ও ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবর রহমান তবি, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক তানজির ইসলাম খান কনি, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ডাঃ ইদ্রিস আলী উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা রুহুল আশা, ছাত্রদল নেতা জয়, তাসিন, সাকিব, ইস্রাফিলসহ প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ সাবিরা নাজমুল এমপির শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।









