যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

 শার্শা (যশোর)প্রতিনিধি ::

ভারতে পাচার করার উদ্দেশ্যে আনা ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মু্ল্যের ২২০.৪৯ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ সাদিকুর রহমান সুমন (৩৩ নামে এক পাচারকারী আটক করেছে (বিজিবি) সদস্যরা। বুধবার (২২ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে নীলগঞ্জ ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। 

আটক সাদিকুর সাতক্ষীরা জেলার সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রীজের উপর অভিযান পরিচালনা করে একজনকে আটক করে। এসময় আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে লুকায়িত অবস্থায় ২২০.৪৯ গ্রাম ওজনের দুইটি স্বর্ণেরবার ও নগদ ৫,২৮৫/- টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি, আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে