মানবিক ডাঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধ

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৯:০৮ এএম
মানবিক ডাঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধ

নাছির নোমান,  ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওয়ে মানবিক চিকিৎসক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার ঈদগাঁও বাস স্টেশনে ‘সাধারণ জনতা’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, পার্বত্য লামা-আলীকদম এলাকায় ম্রো সম্প্রদায়ের শিশুদের জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তারা এ ধরনের সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা আরও বলেন, ধর্ম যার যার, পালন সবার অধিকার। জোরপূর্বক কাউকে ধর্মান্তর করা ইসলামের নীতির পরিপন্থী। একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা দাবি করেন, ইসলাম কোনো নির্দিষ্ট জাতি বা দেশের ধর্ম নয়; এটি সমগ্র মানবজাতির জন্য শান্তির বার্তা বহন করে। তাই ধর্মীয় সহনশীলতা বজায় রাখা সবার দায়িত্ব।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট সংবাদের সত্যতা যাচাই এবং এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, সাংবাদিক আজিজুর রহমান রাজু, নওমুসলিম ডাঃ মোঃ আবদুর রহমান চৌধুরী, ক্বারী মাওলানা রমজান আলী, মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির আহমদ, সংগঠনের সভাপতি মোঃ জুবাইর, ঈদগাঁও ব্লাড ব্যাংকের মোঃ তৌহিদ ও সাইম ত্রিপুরাসহ অন্যান্যরা।