কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড লবণ মাঠ, নিঃস্ব চাষীদের আর্তনাদ
কুতুবদিয়া প্রতিনিধি :
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস লবন মাঠ কালবৈশাখীর তান্ডবে লণ্ডভণ্ড।
বিসিক এর তথ্য মতে,চলতি মৌসুমে উপজেলার ৬ টি ইউনিয়নে ৪ হাজার একর জমিতে চাষ হচ্ছে লবণ, গেল সাপ্তাহে কালবৈশাখীর ঝড় ও টানা বর্ষনের কারণে চাষিদের ১০ কোটি টাকার লোকসান হয়েছে।
লবণ চাষী জাফর আলম বলেন, সরা বছর লবণের ফলন হলেও নায্য দাম পাইনি, এর উপর কালবৈশাখীর ঝড়ে আমরা চরম লোকসানে, পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে আমাদের।
লবণ ব্যবসায়ী সিরাজুল মোস্তফা জানান, মৌসুমের শুরু থেকেই টানা লোকসানে চাষীরা প্রতিমণ লবন উৎপাদন করতে খরচ হয় ২৮০-৩০০ টাকা, যার বাজার মূল্য পায় ১৭০-১৮০ টাকা, যা উৎপাদন খরচ থেকে প্রতিমণে ১২০ টাকা লোকসান। এর মাঝে আবার কালবৈশাখী।
তিনি আরও বলেন, সরকার লবণের নায্য মূল্য নিশ্চিত না করলে লবণ শিল্প বিলুপ্ত হতে পারে। শীগ্রই লবণের নায্য মূল্য নিশ্চিতের দাবি জানান এই ব্যবসায়ী।









