সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরের জন্য কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আল সাবাহ ইসলামাবাদ সফর করেন। সেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফের সঙ্গে তিনি চুক্তিতে সই করেন।
কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা ও সামরিক খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করাই এ চুক্তির মূল লক্ষ্য।
এর আগে ৭ আগস্ট সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হয় পাকিস্তান। সৌদি আরবের মক্কায় চুক্তিটি স্বাক্ষর হওয়ায় এটি ‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিতি পায়।
কুয়েতের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হলো।
এমকে/বিএম২৪









