সৌদিতে কারখানায় আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১২:২৪ এএম
সৌদিতে কারখানায় আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক



সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত সাত প্রবাসীর মৃত্যু হয়েছে।


রোববার (৯ আগস্ট) সৌদি আরবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ওই প্রবাসীদের মর্মান্তিক মৃত্যু হয় বলে জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।


ইউএনও জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তারা জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন।


নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ইউএনও মো. মনিরুজ্জামান।



এমকে/বিএম২৪