সাতক্ষীরার কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক
এস এম তাজুল হাসান সাদ, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী বাজার এলাকায় গাঁজা বিক্রির সময় হাতেনাতে এক মাদক কারবারি ও এক মাদকসেবিকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের নেতৃত্বে স্থানীয় জনতা অভিযান চালিয়ে তাদের আটক করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের নেতৃত্বে স্থানীয় জনতা নলতা এলাকার বিশ্বনাথ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাসের (৫৯) নলতা চৌমুহনী বাজারে অবস্থিত চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রিকালে নিরঞ্জন বিশ্বাসকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। একই সময় উপজেলার তারালী এলাকার আলমগীর সরদারের ছেলে আরাফাত সরদারকেও (২০) আটক করা হয়, যিনি গাঁজার ক্রেতা বলে জানা গেছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে উদ্ধারকৃত গাঁজাসহ থানায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।








