যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১০:২৬ পিএম
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

আজ সোমবার (১৫ জুন) দুপুরে ঝিকরগাছা থানার বেনেয়ালী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে ১) বাবলুর রহমান (৫৫),বড় আঁচড়া মাঠপাড়া গ্রামের আজগার আলীর ছেলে ২)নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদক নির্মূলে অধিদপ্তরের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।