পুলিশের পোশাক পরে দাপুটে থাকা নকল পুলিশ মামুন অবশেষে আসল পুলিশের খাঁচায়

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:২৭ এএম
পুলিশের পোশাক পরে দাপুটে থাকা নকল পুলিশ মামুন অবশেষে আসল পুলিশের খাঁচায়

নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজার শহরের ব্যস্ত সড়ক স্টেডিয়াম এলাকা থেকে পুলিশের পোশাক, হ্যান্ডকাপসহ দাপিয়ে বেড়ানো এক নকল পুলিশ অবশেষে সদর মডেল থানার আসল পুলিশের খাঁচায় বন্দী। নকল ওই পুলিশ নেইমপ্লেটে মোহাম্মদ আতিক উল্লাহ আল মামুন নামে শহরের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছিল। অবশেষে মামুন নামের ওই নকল পুলিশকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। আটক নকল পুলিশের বাড়ি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব ডিগলিয়া এলাকায় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সে পুলিশের পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল।

আটকের সময় তার কাছ থেকে পুলিশের পোশাক, একটি হ্যান্ডকাপ এবং “মোঃ সাইফুল ইসলাম মিজান” ও “মোঃ মিজান” নামের দুটি আলাদা নেইমপ্লেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।