ইয়াবা সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১০:১৭ পিএম
ইয়াবা সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড

মোঃ ফারুক হোসেন,  সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে ই*য়াবা সেবনের দায়ে আটক দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত>>

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৭ জুন সকালে মতইন গ্রামের সাহাব উদ্দিনের বাড়িতে ইয়াবা সেবনকালে ০২ জনকে হাতেনাতে আটক করে।

পরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিরুদ্ধে রায় প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে নলুয়া গ্রামের সিরাজ মাস্টার বাড়ির নুরনবীর ছেলে মো:বাদশাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং পলতি মিজি বাড়ির মো: ফারুকের ছেলে ফখরুল ইসলাম রানা (২৮)-কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।