‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক’ থেকে ‘যুগ্ম আহ্বায়ক’, এনসিপিতে সামান্তার পদাবনতি
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দলটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। ফলে আগের তুলনায় কম গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন তিনি। অন্যদিকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করে এনসিপি।
জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামান্তা শারমিন দল গঠনের পর থেকেই সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট গঠনের বিষয়ে ভিন্নমত পোষণ করেন তিনি। এ কারণে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকেন সামান্তা। এরপর থেকে দলীয় কর্মকাণ্ডেও তাঁকে তুলনামূলক নিষ্ক্রিয় দেখা যায়।
পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ছাড়াও রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।
আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহসীন রিয়াজ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক হয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহদপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম। আইন সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেফায়েত উল্লাহ।
প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহশিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার।
বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে পরিবর্তন
পুনর্গঠিত কমিটিতে ঢাকা বিভাগ (উত্তর)-এর সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল্লাহ হায়দার এবং সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী। ঢাকা বিভাগের দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহসাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অপু।
চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ)-এর সাংগঠনিক সম্পাদক হয়েছেন এ এস এম সুজাউদ্দীন এবং সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম। চট্টগ্রাম বিভাগ (উত্তর)-এর সাংগঠনিক সম্পাদক নাজিদ নওরোজ শাহ এবং সহসাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত।
রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরান ইমন এবং সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ এবং সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ এবং সহসাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক।
খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহরিন ইরা এবং সহসাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ। বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী এবং সহসাংগঠনিক সম্পাদক কাজী সালমান। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহেরাব তালুকদার এবং সহসাংগঠনিক সম্পাদক তানহা শান্তা।
এ ছাড়া নারীবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত, ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেল উল আলম।
এ ছাড়া মানবাধিকার, সমাজকল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য, ক্রীড়া, যুব ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিভাগে সম্পাদক ও সহসম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন বিভিন্ন পর্যায়ের সহসম্পাদক ও সদস্যরা।
এমকে/বিএম২৪








