সারজিসকে ‘স্টুপিড’ বললেন বাগছাস নেতা মাশনুন

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম
সারজিসকে ‘স্টুপিড’ বললেন বাগছাস নেতা মাশনুন

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মাশনুন বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে কটাক্ষ করে ‘স্টুপিড’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, এনসিপি নেতা সারজিস আলম তার ফেসবুক অ্যাকাউন্টে লালন শাহের মাজারের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন— “তাহলে লালন শাহের মাজারে লোকজন কি এসব করতে যায়? মাজার কি গাঁজা খাওয়ার জায়গা?”

সারজিসের ওই পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করে মাশনুন লিখেন— “আমি এতটুকু শিউর হয়েছি নিজেকে নিয়ে যে সারজিস আলমের মতো স্টুপিড যে দল করে, ওই দল আমার করার প্রশ্নই আসে না।”

তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ সমালোচনা করেন, আবার কেউ বাহবা দেন। তবে পরবর্তীতে পোস্টটি ডিলিট হয়ে যায়।

পোস্ট ডিলিটের বিষয়ে প্রশ্ন করা হলে আল মাশনুন বলেন, “পোস্টটি আমি ডিলিট করিনি। সারজিস আলমই পোস্টটি ডিলিট করেছে। সারজিস আলমকে স্টুপিড মনে হয়েছে তাই স্টুপিড বলেছি। এর বাইরে গিয়ে আমার কোনো মন্তব্য নেই।”

একইসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাগছাস নেতা বলেন, “মাশনুন আসলে কোন দল করে বুঝা বড় দায়। তাকে আগে বামপন্থি হিসেবে চিনতাম। বাস্তবে তিনি একজন সুযোগ-সন্ধানী মানুষ।