মহীয়সী নারী শামসুন নাহারের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ এএম
মহীয়সী নারী শামসুন নাহারের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

ফাইল ছবি

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি


কক্সবাজার জেলা চিংড়ি খামার গ্রুপের সাধারণ সম্পাদক এবং বাহরুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মরহুম মো. নুরুল আমিনের সহধর্মিণী মরহুমা শামসুন নাহারের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ নভেম্বর।


১৯৯৮ সালের ২৪ নভেম্বর, ৩ শাবান ১৪১৯ হিজরি ও ১০ অগ্রহায়ণ ১৪০৫ বঙ্গাব্দে মাগরিবের নামাজের প্রস্তুতি নিতে জায়নামাজে দাঁড়ানো অবস্থায় তিনি হঠাৎ পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ২৫ নভেম্বর সকাল ১০টায় মহেশখালীয়াপাড়া বাহরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে সিকদারিয়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


মরহুমা শামসুন নাহার ছিলেন হোয়াইক্যং ইউনিয়নের ৩৬ বছর দায়িত্ব পালনকারী চেয়ারম্যান জাফর আলী চেয়ারম্যানের দ্বিতীয় সন্তান মরহুম আবদুল জলিলের প্রথম কন্যা। তিনি বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এবং ইসলামিক সেন্টার বোর্ড অব ট্রাস্টির আজীবন সদস্য মরহুম আলহাজ আলী মিয়ার পুত্রবধূ ছিলেন।


গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে মহীয়সী এই নারীকে। তাঁর ২৯তম মৃত্যুবার্ষিকীতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর অভাব অনুভব করছেন। একই সঙ্গে আত্মীয়স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করার বিনীত অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।


মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার পরিবারবর্গ এবং আলহাজ নছিমা আলী শামসুন নাহার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নয়াবাজার পশ্চিম সাতঘড়িয়াপাড়ায় অবস্থিত নিজ বাসভবন আলী মঞ্জিল কুরাইশিতে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


এ উপলক্ষে মরহুমার সন্তান ও আলহাজ নছিমা-আলী-শামসুন নাহার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামস মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন তাঁর মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।