বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাবিতে বিশেষ সেমিনার
রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “লেটস মেক মেন্টাল ওয়েলনেস এ প্রায়োরিটি” স্লোগানে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাকসু আয়োজনে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ২২০নং কক্ষে সেমিনারটি আয়োজিত হয়েছে। সেমিনারটিতে
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুস্তাকীম ফারুকী ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের চাইল্ড, এডোলেসেন্ট এন্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জেবুন নাহার।
সেমিনারে মনের যত্ন: একাডেমিক ও ব্যক্তিগত জীবনের সমন্বয় শীর্ষক আলোচনায় ডা. জেবুন নাহার বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিজেদের মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। পড়াশোনার জন্য শান্ত পরিবেশ কার্যকর। মানসিক স্বাস্থ্যের জন্য নিজস্ব প্রায়োরিটি নির্দিষ্ট করলে অন্যান্য অনেক সমস্যা থেকে মুক্ত থাকা যায়। ঔষুধের কিছু সাইড ইফেক্ট থাকলেও এর ভালো দিকগুলো বেশি।অনেকে ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা নেয় না এক্ষেত্রে ডাক্তারের দেয়া ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে শেষ করতে হবে।
তিনি আরো জানান, যদি কখনো সম্পূর্ণভাবে আত্মহত্যার ভাবনা আসে এবং কথা বলার জন্য নিজেকে একা মনে হয় তাহলে ৯৯৯ বা স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ এ যোগাযোগ করতে বলেন। পাশাপাশি কিছু বেসরকারি প্রতিষ্ঠান মনের বন্ধু, কান পেতে রই, আঁচলের কথা বলেন।
সেমিনারে মনের যত্ন: একাডেমিক ও ব্যক্তিগত জীবনের সমন্বয় শীর্ষক আলোচনায় ডা. মুস্তাকীম ফারুকী বলেন, ইনফেরেওরিটি কমপ্লেক্স বা হীনমন্যতার ক্ষেত্রে নিজে যা তা মেনে নিতে হবে। এক্ষেত্রে অনেকসময় ছোট ছোট ভুল করে ফেলার সম্ভাবনা রয়েছে, যেগুলো পরবর্তীতে বড় সমস্যা হিসেবে উপস্থিত হয়। তাই ভুলগুলোর ব্যাপারে সতর্ক থাকা উচিত। নারী-পুরুষের সম্পর্কের মধ্যে যেকাজ গুলো অনৈতিক সেগুলো থেকে বিরত থাকার পরামর্শ দেন।
তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকের যাত্রাটা নিজের মতো। নিজের প্রায়োরিটি নিজেকে নির্দিষ্ট করতে হবে।
সেমিনারটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারের সমাপনী বক্তব্যে জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, প্রতিটি শিক্ষার্থী মানসিক শারীরিক সুস্থ থাকুক। আমরা কোনও শিক্ষার্থীকে মানসিক বিকারগ্রস্ত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিতে না হয় সেজন্য আমরা সবাই আশেপাশের বন্ধু বান্ধবদের সহযোগিতা করবো। যে উদ্দেশ্য নিয়ে আজকের সেমিনার আয়োজন হচ্ছে সেটি সফল হবেই...









