কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণে মৎস্য দপ্তরের অভিযান
কুতুবদিয়া প্রতিনিধি:
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” এর অংশ হিসেবে কুতুবদিয়া চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।
মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) সকালে কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ১২টি বেহুন্দি জাল ও প্রায় ৫০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালসমূহ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশের বিচরণ ও অভিপ্রয়াণ নিরাপদ রেখে প্রজননের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানটি বাস্তবায়ন করে উপজেলা মৎস্য দপ্তর, কুতুবদিয়া, সহযোগিতায় ছিল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প।









