কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় আজ (১৩ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা র্যালির নেতৃত্ব দেন। এসময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা ও প্রস্তুতি বাড়াতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— “সচেতনতা ও প্রস্তুতিই দুর্যোগ ঝুঁকি হ্রাসের মূল চাবিকাঠি।”









