ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ১১:৫৯ এএম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত



ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।


সমাবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন।


পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে সংগঠনটির নেতাকর্মী ও চিকিৎসকরা অংশ নেন।