১৫০ পিস ইয়াবাসহ বাগেরহাটে ডিবির হাতে দুইজন গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১২:৩০ এএম
১৫০ পিস ইয়াবাসহ বাগেরহাটে ডিবির হাতে দুইজন গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:


বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যাত্রাপুর এলাকার মৃত রহমান তরফদারের ছেলে ফিরোজ তরফদার (৪২) এবং ফকিরহাট উপজেলার ঠিকরিপাড়া এলাকার মৃত শওকত হোসেনের ছেলে শফিকুল ইসলাম ওরফে বাবু (২৯)।


জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



এমকে/বিএম২৪