সুরমা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী ফাতেমা বেগম, চাইছেন দোয়া ও সমর্থন
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ৩ নম্বর সুরমা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মোছা. ফাতেমা বেগম। এলাকার মানুষের পাশে থেকে সেবা করা, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি।
ফাতেমা বেগমের পক্ষ থেকে জানানো হয়েছে, জনপ্রতিনিধি নয়, বরং একজন সেবক হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চান তিনি। এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সার্বিক কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি মনে করেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া নয়; বরং নির্বাচনের পরও মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সমস্যার কথা শোনা এবং তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। বিশেষ করে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীসহ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।
পাশাপাশি নারীদের সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ফাতেমা বেগম।
তিনি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তাঁর প্রত্যাশা, ভোটাররা প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং মানুষের পাশে থাকার মানসিকতা বিবেচনা করে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ফাতেমা বেগম বলেন, ‘প্রতিনিধি নয়, সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।’ নির্বাচিত হলে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান জনসেবার মাধ্যমে দিতে চান তিনি।
এমকে/বিএম২৪









