সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র্যালি
ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার
ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সাভার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভায় মোঃ খোরশেদ আলম বলেন, “আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত। দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।”
তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
প্রতিবাদ সভা শেষে একটি মোটরসাইকেল র্যালি সাভার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।









