সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী
ছবি: বিডি মেইল
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নগরীর বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর জাহাজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
প্রদর্শনীতে এসে দর্শনার্থীরা নৌবাহিনীর জাহাজ কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কেও ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছেন তাঁরা।
সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে আয়োজিত এ প্রদর্শনীতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। বিশেষ করে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীরা নৌবাহিনীর জাহাজ দেখতে ভিড় করছেন।
এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।









