সখিপুরে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম
সখিপুরে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

সূত্রঃ ফাইল ছবি

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের সখিপুরে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


পুলিশ সূত্রে জানা যায়, সখিপুর বাজারের পশ্চিম পাশে আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিরা হলেন—সখিপুর থানার রাড়ীকান্দি গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে মো. জুয়েল সরদার (৩৪); একই এলাকার শাহানুর সরদারের ছেলে সাকিল সরদার (৩২) এবং চরভাগা গাজীকান্দি গ্রামের বাবুল গাজীর ছেলে নাহিদ হাসান (২১)।


পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবাসহ আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


এমকে/বিএম২৪