বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২০২ বোতল ভারতীয় সিরাপ জব্দ
সূত্রঃ সংগৃহীত
যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ২০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম দীর্ঘদিন ধরেই জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমকে/বিডিমেইল২৪









