বাগেরহাটে চোরাই ইজিবাইক ও ব্যাটারিসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১২:০২ এএম
বাগেরহাটে চোরাই ইজিবাইক ও ব্যাটারিসহ গ্রেপ্তার ২

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে চোরাই একটি ইজিবাইক ও চারটি ইজিবাইকের ব্যাটারিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাট পৌরসভার পিসি কলেজ রোডের সরুই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার (৩৫) এবং পিসি কলেজ রোডের পুরাতন বাজার এলাকার মৃত রহমান মোল্লার ছেলে সাদ্দাম মোল্লা (৩০)।


পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে চোরাই একটি ইজিবাইক ও চারটি ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মালামাল জব্দ করে দুজনকে গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করা হয়েছে। চোরাই মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।