বাগেরহাটে একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার
সূত্রঃ সংগৃহীত
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন আহাত হাওলাদার (২২), মনিরা বেগম (৫৫) এবং রাশিদা বেগম (৮৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি প্রথমে প্রতিবেশী বুলু বেগমের নজরে আসে। পরে তিনি পুলিশকে খবর দিলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এমকে/বিএম২৪









