বকশীগঞ্জ থানায় ১৩ বছরের শিশু পারভেজ, পরিবারের সন্ধান চায় পুলিশ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
বকশীগঞ্জ থানায় ১৩ বছরের শিশু পারভেজ, পরিবারের সন্ধান চায় পুলিশ

সূত্রঃ বিডি মেইল

রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জ থানায় পারভেজ (১৩) নামে এক শিশু অবস্থান করছে। তার পরিবারের সন্ধান চেয়ে সহযোগিতা কামনা করেছে পুলিশ।


বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ জানায়, শিশুটির বাবার নাম ওহেদুল এবং মায়ের নাম পারভিন আক্তার। তার বাড়ি পাবনা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পারভেজ বকশীগঞ্জ থানায় নিরাপদে রয়েছে।


শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তার বাবা-মা, স্বজন ও পরিবারের সদস্যদের সন্ধান করা হচ্ছে। পরিবারের কোনো সদস্য বা স্বজন পারভেজকে চিনতে পারলে দ্রুত বকশীগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


এ ছাড়া কেউ শিশুটির পরিবার, ঠিকানা বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানলে তা বকশীগঞ্জ থানায় জানানোর অনুরোধ করেছে পুলিশ।


যোগাযোগ

বকশীগঞ্জ থানা, জামালপুর

মোবাইল: ০১৩২০-১০৫৩৩৫