ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের ‘দেশনেত্রী’ গ্রন্থ প্রকাশ
সংগৃহীত
মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দুইবারের সাবেক বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের গ্রন্থ ‘দেশনেত্রী’।
গ্রন্থটিতে বেগম খালেদা জিয়ার কয়েকটি তাৎপর্যপূর্ণ আলোকচিত্রের পাশাপাশি তথ্যনির্ভর ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরা হয়েছে। ছবির গল্পের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত পাঠকের সামনে উপস্থাপনের প্রয়াস রয়েছে বইটিতে।
গ্রন্থটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
এমকে/বিএম২৪









