ঢাকায় গ্রেপ্তার খুলনা আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম
ঢাকায় গ্রেপ্তার খুলনা আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু

ছবি: সংগৃহীত

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনার আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপুকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।


আলী আকবর টিপুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর খুলনার রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।


তবে তাঁকে কখন এবং কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংস্থা তাঁকে গ্রেপ্তার করেছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।