আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।
শনিবার (১০ অক্টোবর) প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। হিরা ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী।
৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। তাঁদের পেছনে ফেলে হিফজুল কোরআন বিভাগে শীর্ষস্থান অর্জন করেন বাংলাদেশের এই তরুণ হাফেজ।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে ইহতেশামুল হক হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, একটি সম্মাননা ট্রফি, ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং একটি স্বর্ণের বার।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় হিরার সাফল্য দেশের জন্য গৌরবের বিষয়। তাঁর এ অর্জনে বাংলাদেশের কোরআন শিক্ষার অঙ্গনেও আনন্দের আবহ তৈরি হয়েছে।









