চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, পাবনায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১১:৩১ পিএম
চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, পাবনায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সূত্রঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধি


চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় পাবনা সদর উপজেলার মাসুম বাজার ও চেতনের মোড় এলাকায় দুই চিকিৎসা-সেবা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিকিৎসা-বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।


জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. দিদারুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।


অভিযানে জেলা পুলিশ, পাবনার সদস্যরা সহযোগিতা করেন।


পরিবেশ অধিদপ্তর, পাবনা জানিয়েছে, চিকিৎসা-বর্জ্যের কারণে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।