গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ‘র‍্যাবের সোর্স’ পরিচয় দেয়া কামরুল আটক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ এএম
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ‘র‍্যাবের সোর্স’ পরিচয় দেয়া কামরুল আটক

সূত্রঃ সংগৃহীত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুরে নিজেকে ‘র‍্যাবের সোর্স’ পরিচয় দেওয়ার অভিযোগে কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। স্থানীয় গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, খামারপাথুরিয়া এলাকার অন্তত ৫০ জন আদিবাসীর অভিযোগের ভিত্তিতে কামরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এর আগে কামরুল নিজেকে র‍্যাবের সোর্স হিসেবে পরিচয় দেন—এমন অভিযোগ নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেয়।


গুরুদাসপুর থানা পুলিশ কামরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এমকে/বিএম২৪