খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিসিবির ‘বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি’ কোর্স সম্পন্ন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পিএম
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিসিবির ‘বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি’ কোর্স সম্পন্ন

মো. আল-মাহফুজ শাওন,খুলনা প্রতিনিধি


খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে দুই দিনব্যাপী ‘বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি’ কোর্স অনুষ্ঠিত হয়েছে।


কোর্সে ক্রিকেট মাঠ ও সংশ্লিষ্ট স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থাপনা, দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিন।


এ সময় আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রিকেট আয়োজনকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে দক্ষ নিরাপত্তা ব্যবস্থাপনার বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এমকে/বিডিমেইল২৪