খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালকের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালকের মৃত্যুবার্ষিকী পালিত

সংগৃহীত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম ডা. অধ্যাপক কাজী হামিদ আসগরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


মরহুমের একমাত্র ছেলে ডা. কাজী ইরফান সুবাহান (নিউরোলজি বিভাগের সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) এ ক্যাম্পের আয়োজন করেন। এতে প্রায় ২৫০ থেকে ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।


এ সময় ডা. কাজী ইরফান সুবাহান বলেন, “আমার বাবা ডা. কাজী হামিদ আসগর ছিলেন সাধারণ মানুষের ডাক্তার। আমার জানামতে, তিনি জীবদ্দশায় এ অঞ্চলের মানুষের পাশে সব সময় ছিলেন এবং নিজেকে মানবতার সেবায় উৎসর্গ করেছেন। বাবাকে অনুসরণ করে আমিও সারাজীবন মানুষের পাশে থাকতে চাই।”


মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তালতলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. জামাল উদ্দিন ও কারি মো. এনায়েত উল্লাহ।


এমকে/বিএম২৪