খুলনায় পুলিশি পাহারায় খোলার পরপরই পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম
খুলনায় পুলিশি পাহারায় খোলার পরপরই পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ

সংগৃহীত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পুলিশি পাহারায় রেস্টুরেন্টটি পুনরায় খোলার পরপরই এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে একটি সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে রেস্টুরেন্টটিতে চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল রেস্টুরেন্টটি।


মঙ্গলবার পুলিশি পাহারায় রেস্টুরেন্টটি পুনরায় চালু করা হয়। তবে খোলার পরপরই সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে রেস্টুরেন্ট ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।


ঘটনার পর রেস্টুরেন্ট ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারা, কী কারণে এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এ ঘটনায় বিস্তারিত তথ্য ও পুলিশের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।


এমকে/বিএম২৪