কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সূত্রঃ সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ট্যাবলেট, গবাদিপশু ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখে চোরাকারবারিদের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে ভবিষ্যতেও অভিযান চলবে।
এমকে/বিএম২৪









