কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান
সূত্রঃ সংগৃহীত
শাহীন আহমেদ,কুড়িগ্রাম প্রতিনিধি
স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
‘প্রতি সপ্তাহের শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাসপাতাল চত্বর ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি মশক নিধনে ফগিং করা হয়। এর মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার প্রতিরোধে কার্যকর পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ, এনডিসি সাইফুদ্দীনসহ হাসপাতাল ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এমকে/বিএম২৪









