কালীগঞ্জে কালিকুটি মদিনাতুল উলুম মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম
কালীগঞ্জে কালিকুটি মদিনাতুল উলুম মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সূত্রঃ সংগৃহীত

মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:


গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে চারতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।


বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন।


মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।


শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিতব্য চারতলা একাডেমিক ভবনটি চালু হলে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পাশাপাশি শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা জানান।


অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এমকে/বিডিমেইল২৪