কালিয়াকৈরের বোয়ালীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম
কালিয়াকৈরের বোয়ালীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান

সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ৩ নম্বর বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মজিবর রহমান।


সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পূজারীদের খোঁজখবর নেন তিনি।


পরিদর্শনকালে মজিবর রহমান বলেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবর রহমানের পক্ষ থেকে তাঁরা বোয়ালী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শনে এসেছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে তাঁরা পাশে রয়েছেন।


তিনি আরও বলেন, সংসদ সদস্য মুজিবর রহমান সব সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট ও কালভার্ট উন্নয়নের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। তিনি নিজেও সব সময় স্থানীয় মানুষের পাশে থাকার আশ্বাস দেন।


এ সময় উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ডা. মিনহাজ উদ্দিন, বিএনপি নেতা খোরশেদ আলম, আনোয়ার হোসেন ও শফিউদ্দিন, বোয়ালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফ মাহমুদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কালাম সিকদার, যুবদল নেতা রাসেল আহম্মেদ এবং গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের সদস্য মো. জসিম উদ্দিনসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এমকে/বিএম২৪