এসএসসিতে গাজী নজরুলের কথিত স্ত্রীর ফল কী?
সূত্রঃ সংগৃহীত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা-৪ আসনের আলোচিত জামায়াতের বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত স্ত্রী মোছা. মরিয়ম বেগম এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে জানা গেছে।
সম্প্রতি ‘জাগরণ’ নামের একটি ফেসবুক পেজে একটি কার্ড প্রকাশ করে দাবি করা হয়, গাজী নজরুল ইসলামের কথিত স্ত্রী মোছা. মরিয়ম বেগম এসএসসি পরীক্ষায় ফেল করেছেন। তবে পোস্টটিতে দাবিটির পক্ষে কোনো ফলাফলের প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।
এনপিবি নিউজের অনুসন্ধানে জানা গেছে, মোছা. মরিয়ম বেগম এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
প্রসঙ্গত, গত ২০ জুলাই রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে গাজী নজরুল ইসলাম নিজেই ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
এ ঘটনার পর জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।








