জাকসুর উদ্যোগে এডুকেশন এক্সপো, তিনশতাধিক শিক্ষার্থীর জন্য ফ্রি IELTS কোর্স

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
জাকসুর উদ্যোগে এডুকেশন এক্সপো, তিনশতাধিক শিক্ষার্থীর জন্য ফ্রি IELTS কোর্স

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দিতে জাকসুর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-২০২৬। 

আগামীকাল (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এডুকেশন এক্সপো ও গাইডলাইন সেমিনারটি অনুষ্ঠিত হবে।

এডুম্যাক্স কনসাল্টেন্সির সহযোগিতায় আয়োজিত এই এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে কুইজ পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত ৩০০ জনেরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে IELTS কোর্সে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, ভর্তিপ্রক্রিয়া, স্কলারশিপ, ভিসা গাইডলাইনসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য থাকবে ওয়ান-টু-ওয়ান ফ্রি কাউন্সেলিং ও প্রোফাইল অ্যাসেসমেন্ট সুবিধা।

এ বিষয়ে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন,“দিনভর অভিজ্ঞ কনসালটেন্টদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং চলবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে IELTS সেমিনার, যেখানে দুইজন এক্সপার্ট বিদেশে পড়াশোনা, ফুল/সেলফ ফান্ডেড স্কলারশিপসহ বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করবেন। শেষে একটি সংক্ষিপ্ত পরীক্ষার মাধ্যমে ৩০০ জনের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ফ্রি IELTS কোর্স দেওয়া হবে।"

"শর্ত হিসেবে ২০০০ টাকা সিকিউরিটি মানি নেওয়া হবে, যা ৯০% উপস্থিতি ও নিয়মিত ক্লাস সম্পন্ন করলে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে” বলেও জানান তিনি।

এক্সপোতে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে এবং আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিতে পারবেন।

Registration Link: https://forms.gle/sxQq9zt4NDXPNV396

Website: edumaxconsultancy.com


বা/মে২৪/ম