এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল সাজিদুল রাব্বি ত্বোহা
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে সাজিদুল রাব্বি ত্বোহা। সে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন থেকে পরীক্ষায় অংশ নেয়।
গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে সব বিষয়ে এ-প্লাস পেয়ে এই কৃতিত্ব অর্জন করে ত্বোহা।
কৃতী শিক্ষার্থী সাজিদুল রাব্বি ত্বোহা ইউনিভার্সেল ফলো সল্যুশনের সিইও মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও আমাতুল মওলা মারজানা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয়।
তার দাদা লোহাগাড়া উপজেলার আলেমে দ্বীন মাওলানা ইউনুস। নানা সিলেট সরকারি আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং মাদরাসা-ই-আলিয়া, ঢাকার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদিস অধ্যাপক আল্লামা ফখরুদ্দীন (রহ.)।
ছেলের এমন সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে তার পরিবার। ভবিষ্যতেও তার সাফল্যের ধারা অব্যাহত রাখতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
এমকে/বিএম২৪









