১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক



সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ আগস্ট সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বিএনপি।


দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ আগস্ট) সারা দেশের দলীয় কার্যালয় অথবা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হবে বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।


কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন।



এমকে/বিএম২৪