শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মির্জা ফখরুলের শ্রদ্ধা

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম
শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মির্জা ফখরুলের শ্রদ্ধা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন।


শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল। এ সময় তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।


আজ সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।


এর আগে বৃহস্পতিবার সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



এমকে/বিএম২৪