ভোট দিয়েছেন মিজানুর রহমান আহাজারী, দেশবাসীকে ভোটদানে আহ্বান

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম
ভোট দিয়েছেন মিজানুর রহমান আহাজারী, দেশবাসীকে ভোটদানে আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

ইসলামি বক্তা মিজানুর রহমান আহাজারী নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় তিনি সবাইকে ভোটদানে উৎসাহিত করেন।

ফেসবুক পোস্টে আহাজারী লিখেছেন, “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।”

তার এই আহ্বান ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনুসারীদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই পোস্টে মন্তব্য করে ভোটদানের বিষয়ে নিজেদের মতামত জানিয়েছেন।

দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলমান রয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।


বা/মে২৪/ম