বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জনঢল

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম
বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জনঢল

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।


বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


সমাবেশ শুরুর সময় বৃষ্টি হলেও তা নেতাকর্মীদের উপস্থিতিতে কোনো প্রভাব ফেলেনি। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখনো বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।


এমকে/বিএম২৪