ধানের শীষকে বিপুল ভোটে জয় করতে আমরা ঐক্যবদ্ধ - কামাল উদ্দিন

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
ধানের শীষকে বিপুল ভোটে জয় করতে আমরা ঐক্যবদ্ধ - কামাল উদ্দিন

এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনিধি  :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ ফেব্রুয়ারী) রাতে দোহাজারী হাজারী পুকুর সংলগ্ন মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।  

দোহাজারী পৌরসভার সাবেক সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন, সাবেক সদস্য সচিব বাবু খান। 

বিশেষ অতিথি ছিলেন, সালাউদ্দিন নাসির, আমির হোসেন, দেলোয়ার হোসেন, ইউনুস রানা, আব্দুল হাকিম মো: শাহজান, আহমদ মিয়া,জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম, আবু তাহের, ফয়জুর রহমান,ইকবাল হোসেন, মোরশেদুল আলম, মো: মানিক, আক্তার হোসেন প্রমূখ।




বা/মে২৪/ম